1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় আশ্রায়ন প্রকল্পের রাস্তা দখল করে বাড়ী নির্মাণ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

কালিয়ায় আশ্রায়ন প্রকল্পের রাস্তা দখল করে বাড়ী নির্মাণ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View

কালিয়ায় আশ্রায়ন প্রকল্পের রাস্তা দখল করে বাড়ী নির্মাণ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ভাই-বোনের বিরুদ্ধে সরকারী আশ্রায়ন প্রকল্পে যাওয়ার রাস্তা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। এতে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী ভুমিহীন পরিবার গুলো চরম দুর্ভোগে পড়েছেন।রাস্তার ওপর বাড়ী নির্মাণকারী আজম মোল্যা ও রেবা বেগম ওই গ্রামের মৃত সাহেব মোল্যার সন্তান। রেবা বেগমের সঙ্গে গোপালগঞ্জের কোটালিপাড়া থানার জাফর হাওলাদারের বিবাহ হয়। ২০ আগষ্ট (মঙ্গলবার) সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, আজম মোল্যা ও তার বোন রেবা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে অবস্থিত সরকারী আশ্রায়ন প্রকল্পে যাওয়ার রাস্তা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ২৬ ফুট চওড়া রাস্তাসহ পাশের সরকারী জমি দখল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা গড়ে তুলেছেন পাঁকা ভবন। এ ছাড়া তারা ওই রাস্তা কেটে নতুন পাঁকা ভবন তৈরীর কাজ চলমান রেখেছেন। ভুক্তভোগীরা কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমিকে অতি দ্রæত সরকারী রাস্তা অবমুক্ত করার দাবী জানান। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রæত সরকারি জায়গা অবমুক্ত করা হবে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২১/০৮/২০২৪
০১৯১১-৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই