1. admin@banglarmuktokontho.com : admin :
ফেনী জেলার ফুলগাজী পরশুরামে তৃতীয় বারের মতো স্বরণ কালের ভয়াবহ বন্যার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ফেনী জেলার ফুলগাজী পরশুরামে তৃতীয় বারের মতো স্বরণ কালের ভয়াবহ বন্যার

মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী প্রতিনিধি ॥
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৩১ Time View

ফেনী জেলার ফুলগাজী পরশুরামে তৃতীয় বারের মতো স্বরণ কালের ভয়াবহ বন্যার

মহিউদ্দিন মহি খন্দকার,
ফেনী প্রতিনিধি ॥

গত কয়েক দিনের বর্ষণে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের সবকটি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ফলে চরম দুর্ভোগে রয়েছে পৌর বাসিন্দারা। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তার পাড়া, মাস্টার পাড়া, উকিল পাড়া, পাঠানবাড়িসহ শহরের অভ্যন্তরীণ সড়কগুলো পানিতে তলিয়ে আছে। পৌরসভার জনপ্রতিনিধি কিংবা পরিচ্ছন্নতাকর্মীরা কাজ না করার কারণে বাসিন্দারা বাড়তি আতঙ্কে রয়েছে।

এদিকে, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুই উপজেলায় মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। চলতি মাসের শুরুতে মুহুরী নদীর ১১ টি স্থানে ভেঙ্গে যাওয়া বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। ফলে, দুই উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, পৌরসভায় পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে, পৌর প্রশাসক মাঠে কাজও করছেন।

এছাড়া ফুলগাজী পশুরামে ত্রাণ দেয়া অব্যাহত রয়েছে।

বিশেষ সুত্রে জানা গিয়েছে, ফুলগাজীর দরবারপুর ও মুন্সীরহাট ইউনিয়নের দরবারপুর, জগতপুর, উত্তর ও দক্ষিণ শ্রীপুর, ফতেপুর গ্রামের বাসিন্দারা কোন ত্রাণ সহযোগিতা পাননি বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই