1. admin@banglarmuktokontho.com : admin :
গোয়াইনঘাট ছাত্র পরিষদের ইউএনও'র সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

গোয়াইনঘাট ছাত্র পরিষদের ইউএনও’র সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

রুবেল আহমেদ, সিলেট :
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৯ Time View

গোয়াইনঘাট ছাত্র পরিষদের ইউএনও’র সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

রুবেল আহমেদ, সিলেট :

১ জুলাই ১৯৮৮ সালে গোয়াইনঘাট ছাত্র পরিষদ গঠিত হয়। তারই ধারাবাহিকতায় ছাত্র পরিষদ বিভিন্ন সময় অন্যায়,অনিয়ম,দুর্নীতির বিরুদ্ধে কাজ করে আসছে। ১৯ আগস্ট ২০২৪ ইং দুপুর ২ ঘটিকার সময় গোয়াইনঘাট ছাত্র পরিষদ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম’র সাথে আম্বরখানা টু গোয়াইনঘাট রোডের সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া শিথিল প্রসঙ্গে সাক্ষাৎ করেন ও একটি স্বারকলিপি প্রধান করেন। স্বারকলিপিতে উল্লেখ করে বলেন গোয়াইনঘাট উপজেলার সাধারণ শিক্ষার্থীদের সংগঠন ‘গোয়াইনঘাট ছাত্র পরিষদ। গত ১৫ই আগষ্ট সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গাড়ি ভাড়ার একটি তালিকা প্রকাশ করে। সেখানে অন্যান্য এলাকা থেকে গোয়াইনঘাটের ভাড়া তুলনামূলক বেশি, যা শিক্ষার্থী তথা জনগণের জন্য কষ্টসাধ্য। তারা আরও বলেন গোয়াইনঘাটের সাধারণ শিক্ষার্থী ও জনগণ এর একটি সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছে। এসময় উপস্থিত ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেন আমরা গোয়াইনঘাটে কোন অনিয়ম,দুর্নীতি দেখতে চাই না, যেখানে অন্যায়,অনিয়ম,অত্যাচার,দুর্নীতি দেখব সেখানে গোয়াইনঘাট ছাত্র পরিষদ সবসময় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। গোয়াইনঘাটের সাধারণ জনগণ এতে গণস্বাক্ষর করে তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে। এসময় ইউএনও তৌহিদুল ইসলাম ছাত্র পরিষদকে আশ্বস্ত করে বলেন শীঘ্রই তাদেরকে নিয়ে স্থানীয় সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ের সাথে আলোচনায় বসবেন। তিনি বলেন সমস্যা নিরসন করে গোয়াইনঘাটকে এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা দরকার। স্বারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি, শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনাঈম, সাবেক সভাপতি – রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সভাপতি জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বর্তমান সহ- সভাপতি সজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আক মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – রাসেল আহমদ,সাইদুল ইসলাম, রাজু আহমেদ, ধর্ম সম্পাদক নাসির উদ্দীন,অর্থ সম্পাদক নাহিদ হাসান, সদস্য জুয়েল রানা,সদস্য শাহরিয়ার তুর্জ প্রমুখ। স্বারকলিপি প্রদান শেষে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সদস্যবৃন্দ গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ হারুন’র সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই