1. admin@banglarmuktokontho.com : admin :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ শিক্ষার্থীদের বিজয় মিছিল - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ শিক্ষার্থীদের বিজয় মিছিল

বরিশাল সংবাদদাতা মোঃ মামুন খান
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৯৭ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ শিক্ষার্থীদের বিজয় মিছিল

বরিশাল সংবাদদাতা মোঃ মামুন খান

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে স্ব স্ব পদ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম এবং সহকারী প্রক্টর ড. মাহফুজ আলমসহ প্রক্টোরিয়াল বডির মোট আটজনে পদত্যাগ করেছেন।

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মধ্যে আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্রে সই করতে বাধ্য হয়েছেন উপাচার্য। তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছেন প্রক্টর ও সহকারী প্রক্টরসহ অন্যান্যরা।

পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেছেন, বর্তমানে ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি।’

অপরদিকে ভিসি, প্রক্টরসহ অন্যান্যদের পদত্যাগের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছেন। এর আগে সোমবার বিক্ষোভ মিছিল করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো শিক্ষার্থীরা। সেখানে ভিসির পদত্যাগের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপ তৈরী হলে আজ মঙ্গলবার পাল্টাপাল্টি কর্মসূচি ছিল উভয় গ্রুপের। পরে পরিস্থিতি শান্ত রাখতে আজ মঙ্গলবার বেলা একটার দিকে ভিসি সহ অন্যান্যরা পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই