1. admin@banglarmuktokontho.com : admin :
উপজেলা চেয়ারম্যানের সকালে শপথ দুপুরে অপসারণ " - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

উপজেলা চেয়ারম্যানের সকালে শপথ দুপুরে অপসারণ “

গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৯৯ Time View

“উপজেলা চেয়ারম্যানের সকালে শপথ দুপুরে অপসারণ ”

গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন আজ সোমবার সকালে রংপুর বিভাগীয় কমিশনারের রুমে শপথ নেয়ার পর দুপুরে প্রজ্ঞাপন পান সারাদেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তিনিও অপসারিত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনারের রুমে চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার পর দুপুরে জানতে পারেন রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকেসহ সারাদেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।এছাড়া অপর এক প্রজ্ঞাপনের বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের ৩২৩ পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়।এছাড়া আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

উল্লেখ্য রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে গত ২৯ মে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৮৩৩ ভোটের ব্যবধানে বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।পরাজিত প্রার্থী আওয়ামীলীগ নেতা রুহুল আমিন নির্বাচনি ট্রাইবুনালে নির্বাচনে অনিয়মের অভিযোগ করে মামলা করেন। মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদে শপথ গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলো নির্বাচনি ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক।পরবর্তীতে আইনি জটিলতা পেরিয়ে সোমবার সকাল ১০ টায় শপথ নেয়ার পর দুপুরে জানতে পারেন গত রবিবার(১৮ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে সারাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানের সঙ্গে তিনিও অপসারিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই