1. admin@banglarmuktokontho.com : admin :
৮ দফা দাবিতে সপ্তাহ ব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

৮ দফা দাবিতে সপ্তাহ ব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন।

মোঃ মাহাবুব আলম স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮১ Time View

৮ দফা দাবিতে সপ্তাহ ব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন।

মোঃ মাহাবুব আলম
স্টাফ রিপোর্টার

মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।১৭ আগস্ট শনিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে তারা।

অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জেনারেল ইব্রাহিম ও ব্যারিস্টার শাহজাহান ওমর এবং বিগত সরকারের সকল দোসরদের বিচারের আবেদন জানায়।

তারা জানায়, স্বাধীনতা রক্ষা করার জন্য আওয়ামী সরকারকে নিষিদ্ধ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগসহ সকল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা জরুরি বলে তারা মনে করছে।

তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৮ দফা দাবি জানায়। দাবিগুলো হলো:
১.দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও নির্বাচনের পক্ষে স্বৈরাচারী সরকারের দোসরদের বিচার ও গ্রেফতার।

২.হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানা ভিত্তিক তালিকা প্রস্তুতকরণ। জনস্বার্থে অতি গুরুত্বপূর্ণ প্রতিটি থানার তালিকা হতে টপ টেন ঘটনাকে ৪৫ দিনের মধ্যে প্রতিকার প্রদানের ব্যবস্থা করা।
৩.হাসিনা কর্তৃক জুলুম নির্যাতনের বিষয়গুলো জাতীয় ভাবে প্রচার করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ইমেজ বিল্ডিং করতে হবে।
৪.স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে এক শতাংশ ভোটারদের সমর্থন নেওয়ার যে বিধান রয়েছে তা বাতিল করতে হবে।
৫.ভাষানটেক পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির উপর পদক্ষেপ নিয়ে সমাধান করতে হবে।
৬.সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এনএসপিডিএল এর গৃহীত পুনর্বাসন প্রকল্প সহ কমপক্ষে ১০০ টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নিতে হবে।
৭.চলমান এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।

৮.ঘুষখোর, দুর্নীতিবাজ, ক অর্থপাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও আওয়ামীলীগ কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।ও

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই