1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে বিএনপি মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীর মনোহরদীতে বিএনপি মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী।
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০৭ Time View

নরসিংদীর মনোহরদীতে বিএনপি মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী।

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ই আগষ্ট) বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:)জয়নুল আবেদীনের নেতৃত্বে বেগম খালেদা জিয়া’র দীর্ঘ কারাবন্দী থেকে মুক্তি পাওয়ায় ও ছাত্রজনতার স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয় কে কেন্দ্র করে এ মোটর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার নারান্দী চীন- মৈত্রি সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়।

এতে প্রায় দেড় সহস্রাধিক মোটর সাইকেল অংশ গ্রহণ করে।
পরে মোটর শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জয়নুল আবেদীন পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৭ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

এদেশের মানুষ নতুন করে পেয়েছে স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে এই স্বাধীনতার অসম্মান করবেন না।

আপনার এখন মানুষের দুয়ারে দুয়ারে যান। দেশরত্ন বেগম খালেদা জিয়ার সালাম ঘরে ঘরে পৌঁছে দিন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ফেরদৌস আহমেদ খোকন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মো. জাকির হোসেন, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী, নরসিংদী জেলা যুবদল এর সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক মোঃ মোবারক হোসেন নাদিম,মো.সিরাজুল হক সিরাজ চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই