1. admin@banglarmuktokontho.com : admin :
মাত্র ১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি চবি সমন্বয়কের - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

মাত্র ১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি চবি সমন্বয়কের

স.ম.জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৫৮ Time View

১৫ সেকেন্ডে ফিনিশ করার হুমকি চবি সমন্বয়কের

স.ম.জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

সাংবাদিকদের মাত্র ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেওয়ার হুমকি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। গত ১৭ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়কের পদত্যাগের সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এরইমধ্যে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তালাত মাহমুদের দাবি, পদত্যাগের বিষয়ে সাংবাদিকেরা অতিরঞ্জিত কথা লিখেছেন। গত শুক্রবার সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির একজন সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
তারা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার এবং সহ-সমন্বয়ক আল মাসনূন, ধ্রুব বড়ুয়া, ঈশা দে ও সাইদ্যুজামান রেদোয়ান।
লিখিত বক্তব্যে সহ-সমন্বয়ক আল মাসনূন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্বে স্বৈরাচারের পতন করলেও পরে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়কেরা জবাবদিহি করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যা অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।
এসব সংবাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে চবির সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। তিনি বলেন, ‘স্বৈরাচারী খুনি হাসিনাকেও আমরা দেশ ছাড়তে বাধ্য করেছি। আপনারাও আমাদের কাছে কিছু না। ১৫ সেকেন্ড সময় লাগবে আপনাদের ফিনিশ করতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই