1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে সেনাবাহিনী কর্তৃক ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

নরসিংদীতে সেনাবাহিনী কর্তৃক ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৯৭ Time View

নরসিংদীতে সেনাবাহিনী কর্তৃক ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধিঃ

গত ৮ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে নরসিংদীর দায়িত্বে নিয়োজিত অধিনায়ক ২৮ ইষ্ট বেংগল লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে গত ৮ আগস্ট ২৮ ইষ্ট বেংগল সেনাবাহিনীর একটি টিম একটি বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর বড় বাজার জামে মসজিদ এর পেছনে পরিত্যক্ত একটি বাড়ী থেকে ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করে। গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথীকান্দা এলাকা থেকে ডাকাতদের ফেলে দেওয়া জলাশয় থেকে ৩টি একনলা বন্ধুক উদ্ধার কেের। গত ১৩ আগস্ট নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালীর হাট এলাকার একটি বাড়ী থেকে ১টি শর্টগান উদ্ধার করে। এটি নরসিংদী জেলা কারাগার এর লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে। এছাড়া গত ১৬ আগস্ট নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গল থেকে ১টি রাইফেল বিডি-০৮ উদ্ধার করে। এটিও নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠনকৃত অস্ত্র বলে জানা গেছে। ১৮ আগস্ট বেলা রবিবার ১টা ৩০ মি: সময় ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি উদ্ধারকৃত ৫টি অস্ত্র এবং ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট নরসিংদী পুলিশের নিকট হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই