1. admin@banglarmuktokontho.com : admin :
মাদক বহনের সময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদক বহনের সময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮০ Time View

মাদক বহনের সময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৪ ইং তারিখ ১৫:৩০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বুজরুক রাজারামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুমন আলী (৩৫), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গাঁজা-৪৫ কেজি ১০০ গ্রাম এবং গাঁজা বহনের ০১টি পিকআপ সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বুজরুক রাজারামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ০১টি পিকআপ সহ উপরোক্ত আসামীকে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই