1. admin@banglarmuktokontho.com : admin :
শহীদ আলফ্রেড সরেন হত্যাকান্ডের বিচার দাবি - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

শহীদ আলফ্রেড সরেন হত্যাকান্ডের বিচার দাবি

প্রতিনিধি: সাগর কুমার সিং
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭৮ Time View

শহীদ আলফ্রেড সরেন হত্যাকান্ডের বিচার দাবি

প্রতিনিধি: সাগর কুমার সিং

চাঞ্চল্যকর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকান্ডের ২৪ বছর অতিবাহিত হলেও বিচার সম্পন্ন না হওয়ায় আদিবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শঙ্কা প্রকাশ করেছে আদিবাসীরা। আদিবাসীসহ সকল প্রান্তিক মানুষের মানবাধিকার নিশ্চিত করতে আলফ্রেড সরেনের হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। অদ্য ১৮ আগষ্ট ২০২৪ রবিবার সকাল ১০টায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা ভীমপুর গ্রামে বীর শহীদ আলফ্রেড সরেন হত্যার ২৪তম বার্ষিকীতে সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন, শোক র‍্যালি এবং স্বরসতীপুরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে উপরোক্ত দাবি জানান আদিবাসী নেতৃবৃন্দ।

আজ বহুল আলোচিত নওগাঁর আদিবাসী সংগঠক আলফ্রেড সরেন ২৪ তম হত্যা দিবস, এই দিনে ২০০০ সালে এই নির্মম হত্যা সংগঠিত হয়। শহীদ আলফ্রেড সরেন হত্যার ২৪ বছর অতি বাহিত হয়ে গেলেও আজও বিচার হয় নি, আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবি জানাই। সমতল ভূমির আদিবাসীদের প্রাণপ্রিয় সংগ্রামী নেতা শহীদ আলফ্রেড সরেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় নওগাঁ জেলার মহাদেবপুরের ভীমপুরে। জাতীয় আদিবাসী পরিষদ একটি র‍্যালি ভীমপুর মোড় থেকে শুরু করে আলফ্রেড সরেন সমাধিতে গিয়ে শেষ হয়, সমাধিতে আলফ্রেড সরেন প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তার স্মৃতি চারণ করা হয়

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নকুল পাহান, বাংলাদেশর সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ উরাঁও, কেন্দ্রীয় সদস্য ও নিয়ামতপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, মহাদেবপুর উপজেলা সহ-সভাপতি সুশিল কুজুর, পোরশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইচন পাহান, পত্নীতলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ টুডু, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই