1. admin@banglarmuktokontho.com : admin :
চাঁদপুরে নৌকা ডুবিতে নিখোঁজের মরদেহ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরে নৌকা ডুবিতে নিখোঁজের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৬৬ Time View

চাঁদপুরে নৌকা ডুবিতে নিখোঁজের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।।

গত ১৩ আগস্ট মঙ্গলবার চাঁদপুর পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ভ্রমণে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ নববধূসহ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানাপুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া মেঘনা নদীর পাড়ে একটি মরদেহ ভেসে আসলে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। চরফ্যাশন থানাপুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম সেতু(৩০) সে নিখোঁজ নববধূর আত্মীয় ও চাঁদপুর জজকোর্টের সেরেস্তাদার মোহসীন উদ্দিন আহমেদের মেয়ে এবং ব্রাক অফিসার ফারুক হোসেন তৈয়বের স্ত্রী ও তাদের ৩বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার তার গ্রামের বাড়ি হলেও চাঁদপুর শহরের নাজির পাড়ায় বসবাস করতেন। আজ শনিবার সকাল ১০টায় থানাপুলিশ সেতুর ফুফা মো. মাসুদের নিকট লাশ হস্তান্তর করেন বলে জানান ওসি শাখাওয়াত হোসেন। তিনি জানান,খবর পেয়ে এসআই ইয়াসিন পাইক ও এসআই শাহীন লাশ উদ্ধার করে মৃতের পরিচয় শনাক্ত করেন। নিহত সেতুর ফুফা জানান,লাশ গ্রহণ করে গ্রামে নিয়ে দাফন করা হবে। তিনি আরও জানান,গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণ বাজার থেকে নৌকায় করে ঘুরতে বের হন কোরিয়ান প্রবাসী নাঈম খান ও তার নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) আত্মীয় সেতু বন্ধু মাজহারুল (৩৩) আত্মীয় মুনিয়া (২৬)। সকলের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চরমুকন্দি গ্রামে। নৌকায় ঘুরে বড় স্টেশন মোলহেড ঘাটে আসার সময় ঢেউ ও স্রোতের চাপে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকার মাঝিসহ ৪জন উদ্ধার হলেও নববধূ ফাহিমা ও সেতু নিখোঁজ হয়ে যায়। সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার ভোলার দৌলতখান থানাপুলিশ নববধূর লাশ নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই