1. admin@banglarmuktokontho.com : admin :
নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারীর মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারীর মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭৩ Time View

নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারীর মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটর সাইকেলের সংঘর্ষে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। দুপুরে রাণীনগর-আত্রাই মহাসড়কের রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারী সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল। আর সিএনজি আসছিল আত্রাইয়ের দিক থেকে। রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ওই নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চিকিৎসক জানান, মৃত ওই নারীর নাম পরিচয় পাইনি। যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারাও বলতে পারেনি। কেউ তার মরদেহ নিতেও আসেনি। রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
নওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই