1. admin@banglarmuktokontho.com : admin :
ফেনীর ছাগলনাইয়ায় প্রবাসীর পরিবারের ওপর ছাত্রলীগের হামলা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

ফেনীর ছাগলনাইয়ায় প্রবাসীর পরিবারের ওপর ছাত্রলীগের হামলা

মহিউদ্দিন মহি খন্দকার ফেনী প্রতিনিধি ॥
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭৯ Time View

ফেনীর ছাগলনাইয়ায় প্রবাসীর পরিবারের ওপর ছাত্রলীগের হামলা

মহিউদ্দিন মহি খন্দকার
ফেনী প্রতিনিধি ॥

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপাল গ্রামের মৃত সালেহ আহমেদ এর সন্তান প্রবাসী কামরুল ইসলামের পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে । তাঁর স্ত্রী উম্মে ইমু, মেয়ে উম্মে ইয়ামিন এবং বৃদ্ধ মাকে সন্ত্রাসীরা লোহার রড, হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে।

আহত উন্মে ইমু বলেন, আমার স্বামী কামরুল ইসলাম এলাকার পূর্ব ঘোপাল একতা সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ওই সময় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে এলাকা মাদকমুক্ত করেন। এতে কিছু মাদক কারবারি ও চাঁদাবাজ তাঁর উপর ক্ষিপ্ত ছিলেন।

তাঁর অভিযোগ, গত ১৪ আগষ্ট তাঁর অসুস্থ শ্বাশুড়িকে দেখতে মেয়েসহ গ্রামের বাড়িতে গেলে এসময় স্থানীয় সন্ত্রাসী আসিফ , মোবারক, শরিফ, শুভসহ ৯/১০ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। বেধড়ক মারধর করে এবং তাঁর স্বামীকে খুঁজতে থাকে। হামলায় তাঁর অসুস্থ শ্বাশুড়িও আহত হন।

তিনি আরো বলেন, আমাদের ওপর হামলার সময় এলাকার শত শত মানুষ দেখলেও তাদের ভয়ে এগিয়ে আসতে পারেনি। পরে মুমূর্ষু অবস্থায় আমাদেরকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রবাসী কামরুল ইসলাম জানান, সন্ত্রাসীচক্রটি আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দিলে আমার স্ত্রী সন্তানকে হত্যা করার হুমকি দেয়। তাদের অব্যাহত হুমকির মুখে ৫০ হাজার টাকা চাঁদা দিই। তাদের দাবিকৃত ২ লাখ টাকা না দেওয়ায় তাঁর পরিবারের লোকজনকে মারধর করে। তিনি বলেন, আমি এর সুষ্ঠু বিচার চাই।

ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামকে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, গত ১১ই নভেম্বর ২০২২ইং ছাগলনাইয়া উপজেলায় মাদক ও নারী নির্যাতন এর বিরুদ্ধে আয়োজনের “পূর্ব গোপাল একতা সংসদ ” এর সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম (৩৩) অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে জয়পুর গ্রামে হামলা শিকার হন।
কামরুল ইসলাম জানিয়েছেন, ছাগলনাইয়া ১০নং গোপাল ইউনিয়নের ছাএ লীগের সভাপতি নজরুল ইসলাম এর নেতৃত্বে শরীফ আবদুর রহিম সহ ছাত্রলীগের কর্মীরা মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়, আহত অবস্থায় রাস্তা ফেলে চলে গেলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।

উন্মে ইমু আরো বলেন,, মাদক কারবারি ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও হামলার কারণে আমার স্বামী বিদেশে চলে যান। আমরা ও বাড়ি ছেড়ে গত ১ বছর যাবত অন্যত্র বসবাস করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই