1. admin@banglarmuktokontho.com : admin :
গংগাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে টিম জিয়নের মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গংগাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে টিম জিয়নের মতবিনিময়

সৈয়দ নুর আলম বাদশা বার্তা সম্পাদক: দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯০ Time View

গংগাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে টিম জিয়নের মতবিনিময়

সৈয়দ নুর আলম বাদশা
বার্তা সম্পাদক:
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

রংপুরের গংগাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন টিম জিয়নের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার(১৭ আগস্ট) বিকেলে  উপজেলার কেন্দ্রীয় দূর্গা ও কালী  মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস ও টিম জিয়নের প্রতিষ্ঠাতা পরিচালক রিদওয়ানুল  বারী জিয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ক্ষ্যান্ত রানী রায় এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন
উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক  পরিতোষ কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য  সুধীর চন্দ্র রায়, শ্যামল চন্দ্র রায়, সুমন চন্দ্র সরকার, শিবেন চন্দ্র রায়, বিপুল চন্দ্র গোস্বামী, নির্মল চন্দ্র রায় সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর  সমন্বয়ক হানিফুর রহমান সজীব, আরেক সমন্বয়ক ইমরান আহমেদ, শ্রী রতন চন্দ্র রায় সমন্বয়ক টিম জিয়ন,হিরোন চন্দ্র রায় সমন্বয়ক টিম জিয়ন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন  বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ রংপুরের সমন্বয়ক রবীন্দ্রনাথ সরকার।
এসময় টিম জিয়নের পক্ষ থেকে সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিম জিয়নের সমন্বয়ক,রেজাউল রনি,আরেক সমন্বয়ক, রেজাউল করিম রাযি সহ টিম জিয়নের অন্যান্য সহযোগী বৃন্দ।
এসময় বক্তারা বলেন, ‘হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক।
তাদের মন্দির বাড়িঘর  নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সনাতন  সম্প্রদায়ের সুরক্ষায় তাদের পাশে রয়েছে টিম জিয়ন। উপজেলার  হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের টিম জিয়নের কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। তাই এই স্বাধীনতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই