1. admin@banglarmuktokontho.com : admin :
প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতি‌নি‌ধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৪৩ Time View

প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে রেজাউল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতি‌নি‌ধি
:
খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এম রেজাউল করিম এর হত‌্যার ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, কয়রার আয়োজনে উপজেলা সদরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বক্তৃতা ক‌রেন, কয়রা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শহিদ সরোয়ার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খোকা , দুই নম্বর কয়রা মধ্যবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, কয়রা কাশির খালদার সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, বতুলতলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ হাসান, মাস্টার শহীদ হাসান মোহাম্মদ তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, শোয়েব আলী, আনিসুর রহমান, আবু সাঈদ, হাসানুর রশিদ, আজাদ হোসেন। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহতের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার ও তার স্ত্রী নাজমা খাতুন।

বক্তারা বলেন, আমাদের সহকর্মী রেজাউল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ ছি‌লেন। তার এর উপর দুষ্কৃতিকারীরা হামলা চা‌লি‌য়ে আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় এনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে গত ৫ আগষ্ট নৃশংসভাবে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম ক‌রে প্রতিপক্ষ। প‌রে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তি‌নি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কয়রা থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রা হয়েছে । কয়রা থানার মামলা নং ৪, তারিখ ১৬/০৮/২০২৪ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই