1. admin@banglarmuktokontho.com : admin :
নওগাঁর মান্দায় নিহত বিএনপিকর্মীর রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নওগাঁর মান্দায় নিহত বিএনপিকর্মীর রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৭৪ Time View

নওগাঁর মান্দায় নিহত বিএনপিকর্মীর রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মান্দায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত বিএনপিকর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে অনুদানের এক লাখ টাকা তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মÐল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। মান্দা উপজেলা জামায়াতের একটি সূত্র জানায়, এর আগে ছাত্র -জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক রাসেলের (১৫) পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।
নওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই