1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে সংখ্যালঘুসহ সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম,আছি থাকবোঃ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনোহরদীতে সংখ্যালঘুসহ সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম,আছি থাকবোঃ

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৬৯ Time View

মনোহরদীতে সংখ্যালঘুসহ সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম,আছি থাকবোঃ
সাবেক ছাএনেতা খ,ম কামরুল ইসলাম

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

বৃহঃবার(১৫ আগষ্ট)সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর বাজারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন,মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের কৃতি সন্তান নরসিংদী জেলা ছাএদলের সাবেক যুগ্ম সম্পাদক,নরসিংদী সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক সম্পাদক,জেলা যুবদলের সম্মানিত সদস্য, খ,ম কামরুল ইসলাম।

বক্তব্যে তিনি স্বৈরাচারীনি শেখ হাসিনা সরকারের পদত্যাগে অগ্রণী ভূমিকা পালন করায় বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও জাতীয়তাবাদী দলের সকলকে ধন্যবাদ জানান।

এসময় তিনি বলেন,আমি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী, আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব,নরসিংদী জেলা বি এন পি,র সভাপতি,জনাব খায়রুল কবির খোকন ভাই।

তবে আমি যেহেতু মনোহরদীর সন্তান,যোগ্যতা অনুসারে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোহরদী-বেলাবোতে যাকে মনোনয়ন দিবে আমি তার হয়ে সকলকে নিয়ে দলের পক্ষে কাজ করবো।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি আরো বলেন,বর্তমান সময়ে বি এন পি,র বদনাম করতে কিছু দুষ্কৃতকারীমহল সংখ্যালুগু সহ নিরীহ মানুষের বাড়ীতে হামলা ও ভাংচুর করছে। জাতীয়তাবাদী দল কখনও এসব কাজে জড়িত নয়।আমি নিজ এলাকায়,সংখ্যালঘুদের খোঁজ-খবর নিয়েছি। যদি কেউ এসব সন্ত্রাসী কাজে জড়িত থাকে আমরা সকলে মিলে কঠোন হস্তে দমন করবো,ইনশাআল্লাহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই