1. admin@banglarmuktokontho.com : admin :
শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে নোয়াখালীর চাটখিলে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে নোয়াখালীর চাটখিলে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ।

রিপোর্টারঃ এমারান হোসেন সোহাগ চাটখিল উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালী।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৯০ Time View

শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে নোয়াখালীর চাটখিলে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ।

রিপোর্টারঃ এমারান হোসেন সোহাগ
চাটখিল উপজেলা প্রতিনিধিঃ নোয়াখালী।

চাটখিল কামিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশ দাতা সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অপশাসনের সহযোগীদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী চাটখিল উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে চাটখিল পৌর শহরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের পৌর শাখার সভাপতি মাওলানা আক্তার হোসেন, সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের নোয়াখালী জেলা শাখার শুরা সদস্য মাওলানা সাইফুল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব হযরত মাওলানা মহি উদ্দিন হাছান, মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক নুর হোসেন রিয়াজ, উপজেলা সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, হযরত মাওলানা দেলোয়ার হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন পৌরসভার সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন। এসময় বক্তারা স্বৈরাচার খুনি হাসিনার অপশাসনের সহযোগীদের অবিলম্বে বিচারের দাবিতে জোর দাবী জানিয়েছেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া মানুষ শান্তি পাবেনা। সভা শেষে জামায়াতের এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কে পদক্ষিন করেন, এসময় হাজার হাজার মানুষের সমাহর ঘটে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই