1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নড়াইলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩৭ Time View

নড়াইলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তারা সমাবেশ করে। সমাবেশে তারা ৪ দফা দাবি পেশ করে। সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ৪ দফা দাবি সম্পর্কে বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরাপরাধ ছাত্রদের নির্বিচালে গুলি করে হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান। সম্প্রতি ভোট চোর স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশকে আবারও অশান্ত করতে চায়। তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিতে হবে। যারা অবৈধ ভাবে বীরমুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়ে বীরমুক্তিযোদ্ধাদের তালিকা কলংকিত করেছেন। সরকারি সুবিধা নিয়েছেন। যথাযথ তদন্ত সাপেক্ষে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বীরমুক্তিযোদ্ধাদের তালিকা হতে বাদ দিতে হবে। সেই সাথে তাদের নেয়া সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা ফেরত নিতে হবে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
১৫/০৮/২০২৪
০১৯১১-৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই