1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

কমলনগরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো. নুর হোসেন (লক্ষ্মীপুর প্রতিনিধি মোবাইল-০১৭৪১৭৩০৭১৬
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২১০ Time View

কমলনগরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো.নুর হোসেন(লক্ষ্মীপুর)
প্রতিনিধি. লক্ষ্মীপুরের কমলনগরে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট( রবিবার) সকালে উপজেলা “স্পন্দন” কক্ষে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ। চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের সাথে মাঠে কাজ করবে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। কমলনগরের সকল রাজনৈতিক নেতাকর্মীকে সহায়তার হাত বাড়াতে উধার্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রামগতি/কমলনগর দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তৌহিদুল ইসলাম।
এসময় কমলনগরের সরকারি খাস জমি, অবৈধ দখলকৃত খাল, উপজেলার সকল যাত্রীচাউনী অবমুক্তি করতে কমলনগর প্রেসক্লাবের সভাপতি মো. ফয়েজ মাহমুদ দাবি জানান। উপস্থিত সকলে চলমান পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা সদস্যদের সহযোগীতা করবেন বলে মত প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি গোলাম কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা আমির ডা. নুর উদ্দিন মাহমুদ, জেএসডির সভাপতি আব্দুর মোতালেব, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আব্দুর রহিম, কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এআই তারেক, সাংবাদিক ইউসুফ আলী মিঠু প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস চলমান পরিস্থিতিতে কমলনগর উপজেলা পরিষদ ও সকল সরকারি স্থাপনা রক্ষায় অবদান রাখায় উপজেলার সকল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, আগামী দিনেও কমলনগরের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মো. নুর হোসেন
(লক্ষ্মীপুর প্রতিনিধি
মোবাইল-০১৭৪১৭৩০৭১৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই