1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইল ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

নড়াইল ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯০ Time View

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মহসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) অমিত বিশ্বাস ও এসআই (নিঃ) মোঃ টিটু আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই