1. admin@banglarmuktokontho.com : admin :
যে দেশে আইনের রক্ষক গন নিরাপদ নয় জনসাধারণের কি অবস্থা। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের কর্মসূচি ফরিদপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গলে শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত বন্যপ্রাণী সেবাশ্রম ও টি-রিসোর্ট মিউজিয়াম দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত যে দেশে আইনের রক্ষক গন নিরাপদ নয় জনসাধারণের কি অবস্থা। মাদক-ইভটিজিংয়ে জিরো টলারেন্স ঘোষণা, সেনবাগে কঠোর বার্তা এমপি ফারুকের স্বাধীনতা দিবসে শহীদ মিনারে নোয়াখালী পুলিশের আবেগঘন আয়োজন ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক রোগের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান। “কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনে নিয়মবিধি মেনে তেল-ডিজেল বিক্রয়,তেল নিতে লাগবে ড্রাইভিং ও গাড়ির লাইসেন্স বং হেলমেটের ব্যাবহার-ইউএনও রিফাতুল ইসলাম”

যে দেশে আইনের রক্ষক গন নিরাপদ নয় জনসাধারণের কি অবস্থা।

মুহাম্মদ রাউফুন বরাত বাঁধন ঢালী।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬ Time View

রংপুর বিভাগ পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের উপর হামলা চালিয়েছে জামায়াত যুব বিভাগের কতিপয় নেতাকর্মী গং,

এ ঘটনায় থানার ওসি, এস আই,,এ এস আই ও এক নারী কনেষ্টবলসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানাগেছে ।আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য রাতেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

ঘটনাটিঘটেছে ২৫ মার্চ বুধবার রাত অনুমানিক রাত ১০ টার দিকে পলাশবাড়ী থানা ভবনে।

থানাসুত্রে জানাযায় ২৫ মার্চ বুধবার রাত সারে ৯ টা থেকে রাত ১০ টার দিকে জামায়াত যুব বিভাগের কতিপয় নেতাকর্মী কালীবাড়ী হাটের একটি সরকারি বরাদ্দকৃত দোকান এর ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ নিয়ে থানায় ওসির রুমে প্রবেশ করে।

এসময় অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান অভিযোগটির যথাযথ গুরুত্ব বিবেচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আশ্বাস প্রদান করেন।

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহনের জন্য জামায়াত যুব বিভাগ এর কতিপয় নেতাকর্মীরা অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান কে চাপ প্রয়োগ করে বাক বিতন্ডায় লিপ্ত হয়।

এক পর্যায়ে তারা অফিসার ইনচার্জ সরোয়ার আলম খানকে শারিরীক ভাবে লাঞ্ছিত করে বলে জানা যায।এসময় থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে আসলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনাঘটে।
এ ঘটনায় থানার অফিসার্স ইনচার্জ সরোয়ার আলম, এস আই শাহ নেওয়াজ, এস আই রাসেল, এ এস আই আশরাফুল, এ এস আই ওহিদুল, এ এস আই রুহুল আমিন, নারি কনেষ্টেবল মোস্তারিনা ও কনেষ্টবল আব্দুল মজিদসহ ৮ পুলিশ সদস্য আহত হয় বলে হাসপাতাাল সুত্রে নিশ্চিত করা হয়েছে।

অপরদিকে জামায়াত যুব বিভাগের ২ নেতাকর্মী আহত হয় বলে তারা গণমাধ্যম কর্মীদের জানান।এসময় পুলিশ ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ১ জনকে আটক করে।আটককৃত ব্যাক্তি পৌর শহরের গৃধারীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে তহিদুল ইসলাম কানন।

এ ব্যাপরে জানতে চাইলে জামায়াত যুব বিভাগের সভাপতি আতিফ তরফদার জানান আমি পলাশবাড়ীর বাইরে ছিলাম। বিষয়টি মোবাইলে আমাকে অবগত করা হয়েছে। বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।

ঘটনার পর তাাৎক্ষনিক থানায় ছুটে যান গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কাওছার মো নজরুল ইসলাম লেবু মাওলানা এমপি, উপজেলা জামায়াতে আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী সাকোয়াত হোসেনসহ জামায়াতে নীতিনির্ধারক গং।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সাকোয়াত হোসেন জানান, থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনা দুঃখ জনক। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বলেন জামায়াত যুব বিভাগের কতিপয় নেতাকর্মীরা একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় আসলে আমি আন্তরিকতার সাথে তা গ্রহণ করিমতদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করি।তারা অভিযোগটির তাৎক্ষণিক সমাধান চেয়ে উত্তেজিত হয়ে আমাকে ফ্যাসিষ্ট বলে
শারীরিক ভাবে লাঞ্ছিত করে।এসময় পুলিশ সদস্যরা এগিয়ে আসলে তারা নিরস্ত্র পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এতে আমিসহ ৮ পুলিশ সদস্য আহত হই।

এ ঘটনায় পলাশবাড়ী থানার এস আই রেজাউল করিম বাদী হয়ে এজাহার নামী ৯;ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। (যাহার মামলা নং জি আর ২৪ তাং ২৬/৩/২০২৬ ইং)

গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল এ বিএম রশিদুল বারী জানান পুলিশের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দু:খজনক এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে ও ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পলাশবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
দেশের অর্ধভাগ সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীন এবং আইনের সু শাসন এর অভাবে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই