1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে মাসুদের রমরমা মাদক কারবারি। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ঝিনাইদহ কালীগঞ্জে মাসুদের রমরমা মাদক কারবারি।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২২ Time View

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামাল হাট গ্রামের সোবহানের ছেলে মাসুদকে ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন মাসুদ।
অভিযোগ রয়েছে, শুধু মাদক বিক্রিই নয়—নিজেও নিয়মিত মাদক সেবনের সঙ্গে জড়িত এবং এলাকার উঠতি বয়সী যুবকদের মাদকের এই ভয়ংকর নেশায় জড়িয়ে পড়তে প্ররোচিত করেন। এতে করে এলাকায় সামাজিক অবক্ষয় দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন সচেতন মহল।
স্থানীয় একাধিক সূত্র জানায়েছে পূর্বে আওয়ামী রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। সেই সুযোগে মাসুদ অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও এলাকায় ব্যাপক আলোচন সমালোচনা অব্যাহত।
এলাকাবাসীর ভাষ্য, “তার নাম বললেই সবাই চিনে—মাদক মাসুদ বলে।মাদক নিয়ে তার প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত।” ফলে সাধারণ মানুষ ভয়ে অনেক সময় মুখ খুলতেও সাহস পায় না।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে মাদক মাসুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক—নইলে তরুণ সমাজ আরও বিপদের মুখে পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেছেন তরুণ সমাজকে মাদকের ভয়ংকর ছোবল থেকে বাঁচাতে হলে মাদক মাসুদকে আইনের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই