1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ী-২ আসনের এমপির সহধর্মীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন বালিয়াকান্দি উপজেলা তরুণ দল - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

রাজবাড়ী-২ আসনের এমপির সহধর্মীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন বালিয়াকান্দি উপজেলা তরুণ দল

মোঃ জাহিদুর রহিম জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮০ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঘুরঘুরিয়া যুব সংঘের উদ্যোগে গত ২৩ মার্চ সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন এর সহধর্মী ও বিশিষ্ট সমাজসেবী সেলিনা ইয়াছমিন (মিসেস হারুন ভাবি)। এ সময় তাঁকে বালিয়াকান্দি উপজেলা তরুণ দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা তরুণ দলের সভাপতি মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক সাংস্কৃতিকপ্রেমী মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও ঘুরঘুরিয়া যুব সংঘের এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে সৃষ্টি হয় আনন্দঘন এক মিলনমেলা।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই