1. admin@banglarmuktokontho.com : admin :
শিরোনাম,চান্দিনায় মানবিক উদ্যোগে দৃষ্টান্ত, পাশে দাঁড়ালো যুব কমিউনিটি। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় ঝালকাঠির কাঠালিয়ায় বারুনী উৎসব উপলক্ষে ২ দিনের মতুয়া মহা সম্নেলন অনুষ্ঠিত ঝিনাইদহ কালীগঞ্জে মাসুদের রমরমা মাদক কারবারি। কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা নড়াগাতীতে আবারও শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে ধর্ষক গুরুতর আহত ঈদের ছুটিতেও পত্রিকা বিক্রয় ও বালাগ কার্যক্রমে ব্যস্ত নোয়াখালী জেলা হেযবুত তওহীদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে (১৮) নামের এক যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী নিউজ করায় সাংবাদিক খুন রাজবাড়ী-২ আসনের এমপির সহধর্মীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন বালিয়াকান্দি উপজেলা তরুণ দল হাদি হত্যা নিয়ে ‘রাজনৈতিক নাটক’- জামায়াত-শিবির ও এনসিপিকে কাঠগড়ায় ছাত্রদল

শিরোনাম,চান্দিনায় মানবিক উদ্যোগে দৃষ্টান্ত, পাশে দাঁড়ালো যুব কমিউনিটি।

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

 

নিজস্ব প্রতিবেদক,
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার চান্দিনা উপজেলার একটি যুব সংগঠন। পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা একদিকে যেমন একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে, অন্যদিকে প্রায় ৩৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।

জানা যায়, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাধারপুর যুব কমিউনিটির উদ্যোগে এক অসহায় ব্যক্তিকে একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়া হয়। পাশাপাশি পবিত্র ২৯ রমজানে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয় ইফতার মাহফিল, যেখানে প্রায় ৩৫০ জন মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করতলা গ্রামের বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব শফিকুল ইসলাম। তিনি এ ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন,
“এটা খুবই ভালো উদ্যোগ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও আমি এ ধরনের কাজে পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই