1. admin@banglarmuktokontho.com : admin :
হাজিরহাট কেন্দ্রীয় মসজিদে ৫০তম কোরআন তাফসির সম্পন্ন। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

হাজিরহাট কেন্দ্রীয় মসজিদে ৫০তম কোরআন তাফসির সম্পন্ন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩৮ Time View

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন হাজিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী ৫০তম কুরআন তাফসির সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার হাজিরহাট বাজার মসজিদে আসর নামাজ শেষে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজিরহাট হামেদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী।
মহান আল্লাহ তায়ালা মানবতার মুক্তির সনদ পবিত্র আল কুরআন মাজীদ সুদীর্ঘ ২৩ বছর ধরে জিব্রাইল (আ.) এর মাধ্যমে বিশ্বনবী, খাতামান্নাবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ করেন সর্বশেষ ও পূর্ণাঙ্গ আসমানী কিতাবরুপে। এই কুরআন তাফসির ব্যাখ্যা বিশ্লেষনের মাধ্যমে মুসলমান জাতিসহ সকল মানবজাতির জন্য দিকনির্দেশনা রয়েছে।
পবিত্র কুরআন মাজিদের তাফসির প্রতিবছর রমজান মাসে আরম্ভ হয়ে মাসব্যাপী চলতে থাকে।ঈদুল ফিতরের আগেরদিন সকল মুসল্লীদের নিয়ে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৭৬ সালে হাজিরহাট বাজারে রামজান মাসব্যাপী কুরআন তাফসিরের এ উদ্যোগ নেন তৎকালিন প্রখ্যাত আলেম হাজিরহাট কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা আল্লামা ছাইয়্যেদ আহমদ।
তাঁর এই কুরআনের তাফসির প্রথা চালু রাখেন সাবেক অধ্যক্ষ জায়েদ হোসেন আল ফারুকী।
সর্বশেষ ২০১০ সাল থেকে লক্ষ্মীপুর ঈমাম সমিতির সভাপতি ও হাজিরহাট মাদরাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন অদ্যাবধি পর্যন্ত তিনি এই কুরআন তাফসির করে আসছেন।এতে প্রায় অর্ধশতাব্দী ধরে তাফসির চলমান রয়েছে মসজিদটিতে।এতে সাধারণ মুসল্লীরা কুরআন হাদীসের সহিহ বিশ্লেষণ, বিধিনিষেধ, দিকনির্দনা, হুকুম আহকাম সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করে থাকেন। এতে করে নিজেদের মধ্যে তাকওয়া অর্জন, ইহকালীন শান্তি পরকালীন পরিত্রাণলাভের পথ অনুসন্ধানসহ ও পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই