1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মাধবদীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী খোরশেদ আলম গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীর মাধবদীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী খোরশেদ আলম গ্রেফতার

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪০ Time View

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ১০নং ওয়ার্ডের আনন্দী এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী খোরশেদ আলম (খুসু)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

দীর্ঘদিন ধরে আনন্দী এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছিল এই খোরশেদ আলম। তার মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছিল এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে আনন্দী এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
চিহ্নিত এই মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় আনন্দী এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সর্বস্তরের জনগণ এই সাহসিকতাপূর্ণ অভিযানের জন্য নরসিংদী ডিবি পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয়রা জানান, খোরশেদ আলমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল, তার এই গ্রেফতার এলাকার শান্তি বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।
গ্রেফতার পরবর্তী প্রতিক্রিয়ায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন যেন আইনের কোনো ফাঁক দিয়ে এই মাদক ব্যবসায়ী বেরিয়ে আসতে না পারে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে প্রশাসনের তীক্ষ্ণ নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই