1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, ও ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ বিতরণ করেছে কাঠালিয়া প্রেসক্লাব।
আজ বুধবার ১৮ মার্চ সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন এর সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন এবং রুপালী ব্যাংক কাঠালিয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. নাঈম আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেওয়া উচিত। এতে সমাজে সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তিনি কাঠালিয়া প্রেসক্লাবের এমন উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই