1. admin@banglarmuktokontho.com : admin :
"তৃণমূলের হতদরিদ্র মানুষ এবং তরুণ প্রজন্মের নিকট কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে পছন্দের শীর্ষে মানবিক নূর আলম জেসি" - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

“তৃণমূলের হতদরিদ্র মানুষ এবং তরুণ প্রজন্মের নিকট কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে পছন্দের শীর্ষে মানবিক নূর আলম জেসি”

আশরাফ ইলিয়াস কেন্দুয়া (নেত্রকোনা)
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

সাউদপাড়া রিপন মিয়ার স্ত্রী গলায় থাইরয়েড ক্যান্সার ও কোমড়ে তিনটি বিরাট টিউমার নিয়ে একরকম বিনা চিকিৎসায় বিছানায় পড়ে ব্যাথায় কাতরাচ্ছেন৷ হাসপাতালে যাওয়ার ভাড়াটা পর্যন্ত নেই!

শুনেই সাথে সাথে ঢাকা অবস্থানরত অবস্থায়ই ওনার ছোট ভাই ছাত্রনেতা মোবারক ও গণমাধ্যমকর্মী আশরাফ ইলিয়াসের মাধ্যমে অর্থসহযোগিতা দিয়ে পাঠালেন ওনার বাড়িতে।
পাশাপাশি ময়মনসিংহ মেডিক্যালে দেখানোর পর যত লাখ টাকা লাগে সব খরচের দায়িত্ব নিলেন একজন তরুণ নেতা।
অন্যচিত্রে একজন সততা ও নৈতিকতায় প্রশংসিত একজন সাংবাদিক তার সহধর্মীনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা ব্যাবস্হা নিয়ে চরম দুর্দশায়। ফেসবুকে দোয়া চেয়ে পোস্ট দিয়ে দুই রাকআত সালাতুল হাজত পড়ে শেষ করলেন। হঠাৎ ওনার ফোনে বিকাশে একটা বড় অংকের টাকা এসেছে দেখে অবাক হয়ে গেলেন। অনেক্ষণ পর মোবাইলে একটা ম্যাসেজ, আন্টিকে নিয়ে কস্ট করছেন,একটা বিকাশ করেছি নাস্তা কইরেন।

বলছিলাম কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্রদের নিকট জনপ্রিয়তার শীর্ষে থাকা মানবিক নেতা নূর আলম জেসির কথা। এমন অজস্র, অগণিত উদাহরণ আছে মানবিক নেতা নূর আলম জেসির।

যেকোনো বিপদে উদারহস্তে অর্থ সহযোগিতা এবং দায়িত্ববার গ্রহণের কার্যক্রম দ্বারাই “মানবিক নেতা” উপাধী পেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে।

সবে যৌবনের প্রারম্ভে দাড়িয়ে কিন্তু কেন্দুয়া উপজেলাজুড়ে যেকোনো সামাজিক, মানবিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পদচারণায় একজন সিনিয়র দানবীর নেতার মতো তার ভূমিকা এবং বিচক্ষণতায় সকলের নিকট পছন্দের পাত্র।

মোঃ মোতাসিম বিল্লাহ (নূর আলম জেসি) কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চকবাট্রা গ্রামের কৃতি সন্তান।
তিনি রাজনৈতিক পদচারণায় একাধারে, তারেক জিয়া পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা পালন করে যাচ্ছেন দলের সদর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ।
ওনার নিজগ্রামে ওনার থেকে পদে,বয়সে,অর্থবিত্তশালী বহু বড় বড় নেতা ও শিল্পপতি আছে কিন্তু ওনার মতো মুক্তহস্তে সাধারণ মানুষের পাশে অর্থসহযোগীতা নিয়ে দাড়াতে পারেননি কেউই । শুধু নিজগ্রামে নয় পুরো উপজেলা জুড়েই একইরকম অবস্থা।

সেলিম মিয়া নামে একজন অটোরিকশা চালক বলছিলেন, ভাইস চেয়ারম্যান পদে মানবিক জেসি ভাইকে নির্বাচিত করতে প্রয়োজন হলে অটোরিকশাটা বিক্রি করে ওনার নির্বাচন করবো। এমনিতেই নিজ পকেট থেকে যেভাবে চারহাতে আমাদের যেকোনো বিপদে টাকা বিলান যদি ভাইস চেয়ারম্যান হয় তবেতো আরও হাজারগুণ বেশি করবেন মানবিক জেসি ভাই।

এছাড়াও বিগত দিনে জালালপুর-গোগ সংযোগ সড়কের পাকা রাস্তা, রোয়াইলবাড়ি বাজারের ভাঙ্গা ব্রিজসহ বহু জায়গায় নিজ অর্থায়নে রাস্তাঘাট,কালবার্ট এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ধরে রাখতে ফুটবল,ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলধূলামুলক প্রতিযোগিতায় স্পন্সর করে যাচ্ছেন নিয়মিতভাবে।

এবিষয়ে নূর আলম জেসি’র সঙ্গে কথা হলে তিনি জানান,
আমি মানুষের বিপদ আপদে নিজের জায়গা থেকে সবসময়ই পাশে দাড়ানোর চেষ্টা করি। কারো আপদে পাশে থাকলে আল্লাহ তায়ালা আপনার আপদে পাশে থাকেন।
ঈদে বহু অভাবগ্রস্থ লোক আছে যারা আর সবার মতো নতুন জামা কাপড় ও ঘরবাজার করার সামর্থ্য নেই বলে ঈদআনন্দ করতে পারেননা। এই ঈদে এমন জানা অজানা মানুষজনের পাশে দাড়িয়ে তাদের ঈদ আনন্দ উপভোগ করার চেষ্টা করেছি এবং সেটা সবসময় করি,সামনের দিনেও করে যাব ইনশাআল্লাহ্। সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি “ঈদ মোবারক”।।

জনপ্রতিনিধি হতে পারলে এখন আমি ব্যাক্তিগতভাবে যতটুকু করি তা আরও বৃহৎ এবং বেশি করে করতে পারবো সেই জায়গা থেকে কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সকলের চাওয়া আর বাস্তবতার সমীকরণে প্রার্থী হচ্ছি।
আমাদের প্রিয় নেতা আলহাজ্ব ডঃ রফিকুল ইসলাম হিলালী এমপি মহোদয়ের দোয়া ও জণগণেের সমর্থন ফেলে আমি কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে উন্নয়নের ইতিহাস তৈরী করবো,ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই