1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বার ও নারীসহ আহত ১৫ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি জোরালো, মন্ত্রীর কাছে আবেদন এমপির রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বার ও নারীসহ আহত ১৫

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বার জিরু কাজী ও দুই নারীসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (০৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে জিরু কাজী ও আক্তার মোল্যা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে আক্তার মোল্যার লোকজন শুক্রবার বিকালে মসজিদের ভেতরে গিয়ে জিরু কাজীর লোকজনকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা, কাদের এবং মিরাজ মোল্যা।

আহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিল।

এরপর গত শুক্রবার (০৬ মার্চ) দুপুরে একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে বিকেলে মসজিদের ভেতরে গিয়ে জিরু কাজীর লোকজনকে মারধর করে বলে জানা যায়।ওই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এর মধ্যে জিরু কাজীর লোকজন বেশি আহত হয়েছেন। এছাড়া বাঁকা গ্রামের রাস্তায় ভ্যান চালিয়ে যাওয়ার সময় আমাদা গ্রামের তবিবর মৃধাকে আক্তার মোল্যার লোকজন কোনো কারণ ছাড়াই মারধর করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই