1. admin@banglarmuktokontho.com : admin :
সাঁথিয়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ

সাঁথিয়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

পাবনা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

 

পাবনার সাঁথিয়ায় আদালতের আদেশ অমান্য করে পাকা ইমারত ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত- মজিবর রহমানের ছেলে আব্দুল মালেক অভিযোগে জানান তার ভোগদখলীয় আরাজিগোপিনাথপুর মৌজার আর.এস খতিয়ান নং- ৮৫৫, আর.এস ১০০৫ নং দাগে ৪৭ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় বন্দিরামচর গ্রামের নওশের এর ছেলে পুলিশ সদস্য বিজয় আহমেদ ডাব্লু জোর পুর্বক উক্ত সম্পত্তির উপর পাকা ইমারত ভবন নির্মাণ কাজ শুরু করে। এ সময় তাকে বাধা নিষেধ করলে তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ অব্যহত রাখে।

এব্যাপারে ভূমির মালিক নিরাপয় হয়ে আদালতের সরানোপন্য হন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নং-১ উক্ত ভূমির উপর ১৪৪ধারা জারি করেন এবং সহকারী কমিশার (ভূমি) সাঁথিয়াকে তদন্ত প্রতিবেদনের দাখিলের নির্দেশ দেন।

ভবন নির্মাণ কারী পুলিশ সদস্য বিজয়ের শ্যালক জানান আমাদের জায়গায় কোন ১৪৪ ধারা নাই। ১৪৪ ধারা জারি কয়দিন থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত আদেশ অমান্য করে পুলিশ সদস্য পাকা ইমারত ভবন নির্মাণ কাজ চলমান রেখেছে।

এব্যাপারে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আদালতের দেয় আদেশ জারি করা হয়েছে এবং ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছিলাম বিরোধকৃত সম্পত্তির উপর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই