1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহের সীমা রানীকে স্ত্রীর দাবিতে দু’জন স্বামীর সংঘর্ষ। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহের সীমা রানীকে স্ত্রীর দাবিতে দু’জন স্বামীর সংঘর্ষ।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার ঝিনাইদহ!!
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ Time View

?? ঝিনাইদহের সীমা রানীর কি তাহলে দুই স্বামী ??

ঝিনাইদহের কালীগঞ্জের সীমা রানীকে নিয়ে সিমা রানীকে নিয়ে যশোরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক নারীকে নিয়ে দুই পুরুষের প্রকাশ্য টানাটানি যেন সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ উন্মোচন করেছে।
ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সাথে কালীগঞ্জ বারোবাজারের সীমা রানীর ৩৭ বছরের দাম্পত্য জীবন। এই সংসারে রয়েছে ছেলে-মেয়ে। কিন্তু পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে সীমা রানী প্রায়ই মানসিক চাপে ভুগছিলেন। অভিযোগ, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর সংসার ছেড়ে চলে যান তিনি।

এরপর সীমা রানীর পরিচয় ঘটে যশোরের পালপাড়া গ্রামের বাসিন্দা কোতোয়ালি থানার চত্বরের আরেক ব্যক্তির সঙ্গে। সম্পর্ক গড়ায় বিয়েতে। ফলে এক নারীর জন্য দুই স্বামীর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। গত সোমবার রাতে যশোরের একটি হোটেলে প্রবেশ করলে বিষয়টি জানাজানি হয়।

 

পরে দুই স্বামী প্রকাশ্যে স্ত্রীর দাবিতে টানাটানি শুরু করে।
প্রথম স্বামী বিকাশ অধিকারী দাবি করেন, “সীমা আমার আইনসিদ্ধ স্ত্রী। অন্য স্বামী পালপাড়ার বাসিন্দা বলেন, “তিনি এখন আমার স্ত্রী, আমরা বিবাহিত। এ নিয়ে হাতাহাতি, চড়াও হওয়া এবং উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সীমা রানী বলেন,

প্রথম স্বামীর সংসারে আমি বহু বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। তাই বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসি। পরবর্তীতে নতুনভাবে বিবাহ করি।
এই ঘটনা শুধু ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব নয়, বরং সমাজের গভীর সংকটকে সামনে নিয়ে আসে। একদিকে দাম্পত্য জীবনে অশান্তি ও সহিংসতা। অন্যদিকে আইনি প্রক্রিয়াকে উপেক্ষা করে নতুন সম্পর্কে জড়ানো।
সর্বোপরি, জনসম্মুখে এমন কাণ্ড আমাদের সামাজিক শৃঙ্খলার চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই