1. admin@banglarmuktokontho.com : admin :
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কেন্দুয়ায় হলি স্টার মডেল স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কেন্দুয়ায় হলি স্টার মডেল স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ Time View

“বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কেন্দুয়ায় হলি স্টার মডেল স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন”

আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)- বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে কেন্দুয়ার আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হলি স্টার মডেল স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্কুলটির শিক্ষক মুনিম শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান শিক্ষক আমির হামজার উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, হলি স্টার মডেল স্কুল ব্যবস্হাপনা কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সমাজ কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, হলি স্টার মডেল স্কুল ব্যবস্হাপনা কমিটির সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম, কেন্দুয়া সমাজকল্যান ফাউন্ডেশনের স্হায়ী সদস্য ও সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং হলি স্টার মডেল স্কুল ব্যবস্হাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি সুবর্ণা মোস্তফা। সকাল থেকে শুরু হয়ে যোহরের পর পর্যন্ত চলে আয়োজন। এরমধ্যে কোরাস গান,যেমন খুশী তেমন সাজ,সৃজনশীল কারুকার্য, একক গান,কবিতা,ছড়া ও হাডুডু খেলায় অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থীরা। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক, ছাত্র, অভিভাবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই