1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ! - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
সম্প্রতি গত ৪ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার চাপোর নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।
নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে হারুন অর রশীদের (৪৫) এবং একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আর আব্দুল খালেক (৪৮)। তারা ধান ও ভুট্টার ব্যবসায়ী বলে জানা গেছে। ওসি তাজুল ইসলাম বলেন, পীরগঞ্জ ও দিনাজ পুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হারুন অর রশীদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহত আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান,ওসি তাজুল। তিনি বলেন, ঘটনার পর পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই