1. admin@banglarmuktokontho.com : admin :
ঐতিহাসিক উত্তরবঙ্গের সর্ববৃহৎ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে । - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

ঐতিহাসিক উত্তরবঙ্গের সর্ববৃহৎ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ঐতিহাসিক উত্তরবঙ্গের সর্ববৃহৎ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাসব্যাপি ঐতিহাসিক উত্তরবঙ্গের সর্ববৃহৎ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি গত ১ ডিসেম্বর রোববার রাত ৯ টায় মেলা অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঠাকরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান,রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ,ওসি আরশেদুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন,নেকমরদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,সাধারণ সম্পাদক মহসিন আলী,নেকমরদ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক ও হাট ইজারাদার মো:রাজিব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ সদস্যবৃন্দ,রাজনৈতিক নেতা,ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে ঐতিহাসিক এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সফিউল ইসলাম বিপ্লব। প্রসঙ্গত,ঠাকুর গাঁও জেলা প্রশাসকের কাছ থেকে এ মেলা এক মাসের অনুমতি পেয়েছে মর্মে কমিটির সভাপতি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই