1. admin@banglarmuktokontho.com : admin :
নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মো.রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মো.রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:-নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শওকত লস্কার (৫০) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের কালিয়া -বড়দিয়া প্রধান সড়কের পাশের ডোবা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ সন্ধা ৭ টায় নিখোঁজ হয় সে। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ৭ দিন পরে রোববার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেয়ার উদ্দেশ্যই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই