1. admin@banglarmuktokontho.com : admin :
ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে-সেলিম রেজা হাবিব। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে-সেলিম রেজা হাবিব।

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধি:-
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে-সেলিম রেজা হাবিব।

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধি:- পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এ.কে.এম.সেলিম রেজা হাবিব বলেছেন,সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যেকোন কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে।৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্খা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো। আজ জুলাই ও আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে,ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। কোনক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না। শুক্রবার দুপুর ৩টায় উপজেলা অডিটোরিয়ামে সুজানগর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব আরো বলেন ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাকিবুল ইসলাম সনির সভাপতিত্বে এবং সুজানগর উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্রদলের কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু,পাবনা জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম,সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামছুর রহমান সমেজ,বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান,সুজানগর উপজেলা বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামানিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল,সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, যুগ্ন আহবায়ক শফিউল আজম,সুজানগর উপজেলা ছাত্রদল নেতা এরশাদ আলম আফতাব আহমেদ,সংগ্রাম মোল্লা, শেখ সবুজ,মানিক শেখ,ইমরান হোসেন,ইব্রাহিম শেখ ও আব্দুস সবুর প্রামানিক প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই