1. admin@banglarmuktokontho.com : admin :
চিন্ময় দাশসহ ইসকনসংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাব ফ্রিজ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

চিন্ময় দাশসহ ইসকনসংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

চিন্ময় দাশসহ ইসকনসংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ দাশ ব্রহ্মচারীসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ১৭ জনের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন ৩০ দিন অবরুদ্ধ রাখতে বিএফআইইউ বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়েছে। একটি আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। অন্য যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তারা হলেন- কার্ত্তিক চন্দ্র দে,অনিক পাল, সরোজ রায়,সুশান্ত দাস,বিশ্ব কুমার সিংহ,চণ্ডীদাস বালা,জয়দেব কর্মকার,লিপি রানী কর্মকার,সুধামা গৌর দাস,লক্ষণ কান্তি দাশ,প্রিয়তোষ দাশ,রূপন দাস,রূপন কুমার ধর,আশীষ পুরোহিত,জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। বিএফআইইউয়ের নির্দেশনায় বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল,যেমন-হিসাব খোলার ফরম,কেওয়াইসি ও লেনদেন বিবরণীর যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ আট দফা দাবি আদায়ের নেতৃত্ব দিয়ে আসা চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রাত থেকে ঢাকা,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে‘রাষ্ট্রদ্রোহ’মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় দাশসহ ১৯ জনের বিরুদ্ধে ওই মামলা হয়। মঙ্গলবার চট্টগ্রামের আদালত চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। চিন্ময়কে আদালত থেকে কারাগারে নেওয়ার সময়ও ব্যাপক বিক্ষোভ হয়। সমর্থকরা প্রায সাড়ে তিন ঘণ্টা আদালত প্রাঙ্গণে চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে রাখে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরায়। ওইদিন বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই