1. admin@banglarmuktokontho.com : admin :
রাউজানে ৪ হাজার ৬৪০ জন কৃষক পেলো বোরো ধানের বীজ ও সার - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ৪ জনের তিনজনের জানাজা,দাফন সম্পন্ন শোকের ছায়া নোয়াখালীতে : এমপি জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কারাগার পরিদর্শন করলেন নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ মনোহরদীতে সুবিধাবঞ্চিত,অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে রমজান হোসেন তালুকদারের ইফতার সামগ্রী বিতরণ। “”নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার”” নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত বৃহত্তর পাবনায় ডাঃ শাহানা খাতুন শানুর মানবিক উদ্যোগ: সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন এমপি প্রার্থী আবারও আফগানিস্তানের মুসলমানদের উপর বিমান হামলা করলো পাকিস্তান।

রাউজানে ৪ হাজার ৬৪০ জন কৃষক পেলো বোরো ধানের বীজ ও সার

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

রাউজানে ৪ হাজার ৬৪০ জন কৃষক পেলো বোরো ধানের বীজ ও সার

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
রাউজানে ৪ হাজার ৬’শ ৪০ জন কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড,ঊফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।একইসঙ্গে উপজেলা পরিষদের অর্থায়নে তেলজাতিয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির। উপ–সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসাধারণ কর্মকর্তা কৃষিবিদ সিরাজাম মুনীরসহ উপ–সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, উপ‌জেলার ১৪‌টি ইউ‌নিয়ন ও পৌরসভা এলাকায় রবি মৌসুমে হাইব্রিড ও উফশী জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড বীজ ২ কেজি করে১৮০০জন কৃষক, আর উফশী ধানের বীজ ৫ কেজি,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে ২৮৪০ জন কৃষক। সরকা‌রের কৃষ‌কের ভাগ্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসা‌বে এ বীজ ও সার বিতরন করা হ‌চ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই