1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে বাস টার্মিনাল ২১ বছরেও চালু হয়নি - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে বাস টার্মিনাল ২১ বছরেও চালু হয়নি

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

ঠাকুরগাঁওয়ে বাস টার্মিনাল ২১ বছরেও চালু হয়নি

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় বাস টার্মিনালটি ২০০৩ সালে উদ্বোধনের পর থেকেই মুখ থুবরে পড়ে আছে, চালু হয়নি ২১ বছরেও। অথচ অত্যাধুনিক দ্বিতল ভবনের টার্মিনালে রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। শুধুমাত্র মালিক শ্রমিকদের অনীহায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরে পরিণত হয়েছে নেশাখোর ও ভবঘুরের আস্তানা হিসেবে। শহরে যানজট কমানো সহ সকল ধরনের সুযোগ-সুবিধায় প্রদানের জন্য পর্যাপ্ত জায়গা জুড়ে ঠাকুরগাঁওয়ে নির্মাণ করা হয় কেন্দ্রীয় বাস টার্মিনালটি। কিন্তু নির্মাণের পর উদ্বোধন হলেও ব্যবহার না হওয়ায় দেড় যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পরে আছে বাস টার্মিটালটি। এ অবস্থায় পরিবহন সংশ্লিষ্টরা মহাসড়কের পাশেই অস্থায়ী কাউন্টার খুলে বিক্রি করছেন টিকিট। অথচ টার্মিনালটিতে টিকিট কাউন্টার, ওয়াশরুম, শপিং ষ্টোর ও বসার ব্যবস্থাসহ সাধারণ যাত্রীদের প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। এত সুবিধা থাকার পরও যাত্রীদের রাস্তার পাশে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাসে ওঠানামা করতে হচ্ছে। মহাসড়কের পাশে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখায় যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় শীঘ্রই টার্মিনাল সংস্কার করে তা চালুর দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। এ বিষয়ে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোন কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, ঠাকুরগাঁও বাস টার্মিনালের সংস্কার কাজ শুরু হয়েছে, দ্রুত সংস্কার কাজ শেষ করে চালু করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই