1. admin@banglarmuktokontho.com : admin :
স্ত্রীর সাথে কলহের জেরে স্বামীর আত্মহত্যা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

স্ত্রীর সাথে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

স্ত্রীর সাথে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে স্ত্রীর সাথে কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্রগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেছেন মো.সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক। খবর পেয়ে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বেলা ১১ টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্রগ্রাম যাচ্ছিল
নরসিংদী রেলওয়ে ফাড়ির উপ পরিদর্শক মো:শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান,গতকাল বুধবার সাইদুর ঢাকা থেকে নরসিংদীতে শুশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়ি নরসিংদীতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এই জের ধরে স্বামী গত রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্নহত্যা করেন। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মো.সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো.ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করেতেন।
৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের কন্যা সন্তান রয়েছে। নিহতের ভাই লুৎফুর রহমান বলেন,স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্নহত্যা করেছে। তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি। রেলওয়ে ইনচার্জ মো.শহীদুল্লাহ্ বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই