1. admin@banglarmuktokontho.com : admin :
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র জেষ্ঠ্য কন্যা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র জেষ্ঠ্য কন্যা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র জেষ্ঠ্য কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রাঃ) স্মরণে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র জেষ্ঠ্য কন্যা, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভাণ্ডারী (মাঃ)-র বড় বোন,শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট (এসজেডএইচ এম ট্রাস্ট) এর সম্মানিত চেয়ারপারসন,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী-র সহধর্মিণী শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা.)-র স্মরণে ৯ নভেম্বর শনিবার বেলা ৩ টায় খতমে কোরান এবং বাদ আসর কেন্দ্রীয় মিলাদ,কিয়াম ও দোয়া মাহফিল মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ পরিপূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীবৃন্দ খতমে কুরআন এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী,কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ,সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ ইউসুফ,কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল,বীর মুক্তিযোদ্ধা এম সামসুল আলম,
সাহেদ আলী চৌধুরী,শেখ মাকসুদুর রহমান দুলাল,আবুল কালাম,মাওলানা হাবিবুল হোসাইন,তাজ মোঃ মিয়া,কাজী নিজামুল ইসলাম,এস এম মোর্শেদূল আমিন,মোহাম্মদ হারেছ,এম মকসুদুর রহমান হাসনু,মোহাম্মদ আলী, মোহাম্মদ হাসেম,জয়নাল আবেদীন জুলু,আমির খসরু, এস এম মহিবুল্লাহ,আজগর আলী,মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল,মোঃ আশরাফুজ্জামান,এইচ এম আলী আবরাহা দুলাল,আশরাফ সিদ্দিকী,দিদারুল আলম,মোহাম্মদ আজম,মোহাম্মদ নাসির উদ্দীন, আলমগীর কবিরসহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সাংগঠনিক সকল সমন্বয়কারীবৃন্দ। উক্ত মিলাদ মাহফিলে দেশ-জাতি উম্মাহ ও বিশ্বমানবতার মুক্তি কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করা হয়। মুনাজাত পরিচালনা করেন খাদেম জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ। পরবর্তীতে বাদ এশা উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন জনাব হাফেজ মোহাম্মদ আবুল কালাম। সবশেষে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফাজখানার শিক্ষার্থীবৃন্দ,মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ এবং সম্মানিত সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দদের মাঝে তবাররুকাত পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই