1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরের কাঁচা বাজারে প্রশাসনের অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

সুজানগরের কাঁচা বাজারে প্রশাসনের অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধিঃ পাবনা।।
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

সুজানগরের কাঁচা বাজারে প্রশাসনের অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধিঃ পাবনা।। পাবনার সুজানগরে কাঁচাবাজারে সরকার ঘোষিত নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে সুজানগর পৌর কাঁচা বাজারের ঝন্টু,রিপন প্রামানিক ও জাকির হোসেন নামে ৩ ব্যবসায়ীকে জরিমানা করে নির্বাহী ম্যাজিেেস্ট্রট। সোমবার দুপুর ৩টায় এ অভিযান পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ।এ সময় সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদু জ্জামান রাশেদ বলেন,বর্তমান সরকার সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খুবই জোরালো প্রদক্ষেপ গ্রহণ করেছে। এরই আলোকে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং স্বাভাবিক রাখতে সুজানগর পৌরশহরের কাঁচা বাজারে এ ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে ও নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের চড়া দাম নেয়ার অপরাধে ৩ দোকানদারকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো জানান,যেসব দোকানে এখনো পর্যন্ত পণ্যের মূল্য তালিকা টাঙানো হয়নি তাদেরকে নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই