1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

বীরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

বীরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বাণী পত্রিকার ১ম বর্ষ পূর্তি ও অগ্র যাত্রার ২য় বর্ষ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ (নভেম্বর) রবিবার সকালে বীরগঞ্জ পৌর প্রেসক্লাব প্রাঙ্গণে পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম (লালু)সভাপতিত্বে ও সকালের বাণী পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান এর  সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর। এ সময় তিনি বলেন,সত্য এবং ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকালের বাণী সাফল্য কামনা করছি। সেই সাথে দুর্নীতি,অনিয়ম ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের গরীব,দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষের সুখে দুঃখের কথা তুলে ধরবে এই প্রত্যাশা করছি। পাশাপাশি পত্রিকার প্রকাশক ও সম্পাদক,বিজ্ঞাপন দাতা,সংবাদ কর্মীসহ সকল শুভানুধ‌্যায়ীদের শু‌ভেচ্ছা ও অভিনন্দন জানা‌ই এবং প‌ত্রিকার উত্তরোত্তর সাফল‌্য কামনা কর‌ছি। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,উত্তরের কন্ঠের সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর,দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ,দৈনিক খোলা কাগজ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসান জুয়েল,দৈনিক সবুজ বাংলা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ওয়ারেস আলী দৈনিক মানবজমিন পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী (বাবু),দৈনিক ইত্তেফাক পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা,সবুজ বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক,দৈনিক কালবেলা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রদীপ রায়,বাংলাদেশ বুলেটিন বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন,বাংলাদেশ সমাচার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদ হোসেন পত্রিকার এজেন্ট মিজানুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই