1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার, ২৪ ঘণ্টায় ২৪ জেলের জেল-জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার, ২৪ ঘণ্টায় ২৪ জেলের জেল-জরিমানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

রাজবাড়ীতে থেমে নেই ইলিশ শিকার, ২৪ ঘণ্টায় ২৪ জেলের জেল-জরিমানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

জেলার মৎস্য বিভাগ জানায়, রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৫৭ কিলোমিটার অংশে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩৫ কেজি ইলিশ এবং প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রাজবাড়ী জেলা সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন দৌলতদিয়া নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও জেলা সদরে স্থাপিত ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা।

সার্বিক বিষয়ে জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, প্রতিদিন সকাল, দুপুর ও রাতে ভাগ করে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান দল একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গেলেই কিছু অসাধু জেলে ও ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নেমে পড়ছেন। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই