1. admin@banglarmuktokontho.com : admin :
মনপুরায় ২৮ অক্টোবর শহীদদের স্মরনে জামায়াতে ইমলামি'র সমাবেশ ও দোয়া - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

মনপুরায় ২৮ অক্টোবর শহীদদের স্মরনে জামায়াতে ইমলামি’র সমাবেশ ও দোয়া

মোঃ আব্দুল গফুর শিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View

মনপুরায় ২৮ অক্টোবর শহীদদের স্মরনে জামায়াতে ইমলামি’র সমাবেশ ও দোয়া

মোঃ আব্দুল গফুর শিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি।।
ভোলার মনপুরায় ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় নিহত শহীদদের স্মরনে জামায়াতে ইমলামি’র সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে এই ইসলামী সমাবেশও দোয়ার আয়োজন করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ নতুন বাজারে এই ইসলামী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিকেলে আছর নামাজের পর ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় শহীদদের স্মরনে কুরআনখানি ও খুনীদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে মনপুরা ছাত্র শিবির। ইসলামী সমাবেশে ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’সভাপতি হাফেজ মোঃ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মতিউর রহমান নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, সেক্রেটারী মাওলানা নুরনবী শিবলী,সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন ফরাজী,ওলামা বিভাগের সভাপতি মাওলানা সামসুদ্দিন। সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর স্বৈরাচারী আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় নির্মমভাবে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি খুনীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন তারা। এসময় আরও উপস্থিত ছিলেন,উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান,হাজীর হাট ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা জামাল উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা অলিউল্লাহ,উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভাপতি মাওলানা ইউনুছ ও কলাতলী ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমূখ। সমাবেশ শেষে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন,১ নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি হাফেজ মোঃ শাহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই