1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেলো মাদ্রাসা শিক্ষার্থী।। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

চরফ্যাশনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেলো মাদ্রাসা শিক্ষার্থী।।

এম মাহবুবুর রহমান নাজমুল বিশেষ প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

চরফ্যাশনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেলো মাদ্রাসা শিক্ষার্থী।। এম মাহবুবুর রহমান নাজমুল বিশেষ প্রতিনিধি।। চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ৮ম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী (১৬) বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের নির্দেশে তিনি বিয়ে বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন,উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচাতে সফল হয়েছি। বাল্যবিবাহ দেওয়া যাবে না এ মর্মে কনের পিতা জহির মাঝির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান,বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ আবুল হাছনাত বিয়ে বাড়িতে গিয়ে কনে,কনের বাবা,মা এবং সেখানে আগত স্থানীয় লোকজনের সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। এসময় তিনি ১৮বছর না হতে কনের বিয়ে দেয়া যাবে না মর্মে পিতা জহির মাঝির কাছ থেকে মুছলেকা গ্রহন করে বিয়েটি বন্ধ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই