1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, আটক ১ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

সুজানগরে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, আটক ১

এম এ আলিম রিপন, সুজানগর
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View

সুজানগরে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, আটক ১

এম এ আলিম রিপন, সুজানগর :

পাবনার সুজানগর পৌর বাজারে একরাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে পৌর বাজারের হাসান আলী, আহম্মদ আলী ও আবুল হোসেনের ৩টি দোকান থেকে শনিবার ভোর রাতের কোন এক সময় নগদ প্রায় দেড় লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে চোর চক্র।

এ ঘটনায় ব্যবসায়ী হাসান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই পৌর বাজারে টহলরত থানা পুলিশের এসআই নূরে আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে নগদ প্রায় ২৭ হাজার টাকা চুরি যাওয়া বেশকিছু মালামালসহ আলামিন উরফে মুন্না নামক এক চোরকে আটক করেছে। আটককৃত ব্যক্তি আমিনপুর থানার ঘোপসিলন্দা এলাকার মো.লিয়াকত মিয়ার ছেলে।

সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, চোর চক্রের অন্য সদস্যদেরকে গ্রেফতার ও চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই