1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

ফুলছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ রিপন মিয়া ফুলছড়ি, গাইবান্ধা।
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৫ Time View

ফুলছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বালাসী যুব সমাজের আয়োজনে বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ খেলায় অংশ গ্রহন করে প্রথম স্থান অধিকার করেন যমুনা এক্সপ্রেস বগুড়া, দ্বিতীয় স্থান অধিকার করেন শেরে বাংলা জামালপুর, তৃতীয় স্থান অধিকার করেন চাঁদের আলো কুড়িগ্রাম, চর্তুথ স্থান অধিকার করেন গাজীর সৈনিক নামের নৌকা দল।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় করেছেন। এছাড়া নৌকা খেলাকে ঘিরে বসেছে হরেক রকমের অস্থায়ী দোকান। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট-বড় মিলে ৯টি নৌকা অংশ গ্রহন করে। প্রথম পুরস্কার হিসাবে দেয়া হয় একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি ৩২” এলইডি টিভি ও চতুর্থ পুরষ্কার একটি ২৪” এলইডি টিভি তুলে দেন আয়োজকরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি সাদেকুল ইসলাম নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল করিম দোলন, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান হোসেন শহীদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাবেক সভাপতি সাইদুর রহমান ডিপটি, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অনান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।  

নৌকা বাইচ দেখতে আসা জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকা খেলা দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভীড়ে এ খেলা দেখার মজাই আলাদা। আমি চাই প্রতি বছর এই নৌকা খেলা চালু হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।

গাইবান্ধা সদর থেকে আসা সাদিয়া সুলতানা বলেন, আমি আমার পরিবারের সবাই মিলে এ খেলা দেখতে এসেছি। খুব আনন্দময় একটা সময় কাটলো।

এসময় আয়োজক কমিটির সভাপতি মফিজুল হক রনি বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় লোকজনমিলে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। এ খেলাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলার সার্বিক সহযোগিতা করেছি এবং সুষ্টভাবে নৌকা বাইচ শেষ করতে পেরেছি। প্রতিদিন হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করে।

মোঃ রিপন মিয়া
ফুলছড়ি, গাইবান্ধা। (১৮-১০-২০২৪ ইং)
মোবাইল- ০১৭২১২৩১৬২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই